Scholarship (International)

কোরিয়া ডেভেলপমেন্ট ইনস্টিটিউট বৃত্তি:
স্কুল অব পাবলিক পলিসি এন্ড ম্যানেজমেন্টের অধীনে ‘কোরিয়া ডেভেলপমেন্ট ইনস্টিটিউট’ স্নাতকোত্তর পর্যায়ে স্কলারশিপ দিয়ে থাকে। মাস্টার অব পাবলিক পলিসি এমএ,এমবিএ, ডক্টরেট,ম্যানেজমেন্ট প্রভৃতি বিষয়ে বৃত্তি প্রদান করা হয়।
আবেদনের যোগ্যতা: আবেদনকারীর শিক্ষাজীবনে কমপক্ষে ৩টি প্রথম শ্রেণী থাকতে হবে। অর্থনীতি এবং গাণিতিক দক্ষতা, অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে ন্যূন্যতম ২ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। সাধারণত তিনটি ক্যাটাগরিতে স্কলারশিপ দেয়া হয়-কসকো এশিয়া ফেলোশিপ, গ্লোবাল অ্যামব্যাসাডর ফেলোশিপ, পার্টনারস ইন গ্লোবালাইজেশন ফেলোশীপ (কালচারাল পলিসি স্কলারশিপ)। একজন প্রার্থী যে কোন একটি ক্যাটাগরিতেই আবেদন করতে পারেন।

যোগাযোগ : মিস মিনাহ কিম
ফোন : ৮২২-৩২২৯৯-১২৮১/১০১৯
ই-মেইল: admissions@kdischool.ac.kr

বেলজিয়ামে বৃত্তি
বেলজিয়ামের ৬টি বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ২৫টি `-'International Courses' এবং ৫টি International Training Programme এ অংশগ্রহণের সুযোগ দিয়ে থাকে। Belgium Director-General for Development Cooperation এর সহায়তায় উক্ত কোর্স এবং প্রেগ্রামের জন্য বৃত্তি প্রদান করা হয়। কোর্স, প্রোগ্রাম এবং বৃত্তির জন্য পৃথকভাবে পৃথক ফরমে আবেদন করতে হবে।

যোগাযোগ: রায়না আহমদ সিনিয়র সহকারী সচিব, শিক্ষা মন্ত্রাণালয় বাংলাদেশ সচিবালয়। ফোন : ৭১৬৫০৩২ অথবা VLTR-Scholarship office (ICP/TTP) Balwerksquare 1A B-1050, Brussels, Belgium
website : www.vliruos.be 

জাপান-বিশ্বব্যাংক গ্র্যাজুয়েট বৃত্তি
জাপান ও বিশ্বব্যাংকের যৌথ অর্থায়নে কোরিয়া ডেভেলপমেন্ট বৃত্তির যোগ্যতা অনুসরণে এবং একই বিষয়ের উপর বৃত্তি দেয়া হয়। তবে এই বৃত্তির জন্য TOEFL এবং GRE স্কোর থাকা লাগবে।

যোগাযোগ: উপসচিব, শিক্ষা মন্ত্রণালয়, ভবন নং ৬,  কক্ষ নং-১৭১৩, বাংলাদেশ সচিবালয়।
ফোন : ৭১৬৭৯০৯
ওয়েব সাইট : www.depipe.tsukube.ae.jp

গ্রীসের Alexander S. Onassis Foundation স্কলারশিপ
গ্রীসের Alexander S. Onassis Foundation নির্দিষ্ট বিষয়ের উপর রিসার্চ অনুদান এবং শিক্ষাবৃত্তি দিয়ে থাকে। বিষয়সমুহ যথাক্রমে দর্শন, সাহিত্য, ভাষাতত্ত্ব, ইতিহাস, প্রত্নতত্ব, মনোবিজ্ঞান, সমাজবিজ্ঞান, আন্তর্জাতিক সম্পর্ক, সঙ্গিত, ভিজ্যুয়াল আর্ট, থিয়েটার, ফটোগ্রাফি, ফিল্ম, নৃত্য ইত্যাদি।
যোগাযোগ : রায়না আহমদ সিনিয়র সহকারী সচিব,
শিক্ষা মন্ত্রাণালয় বাংলাদেশ সচিবালয়।
ফোন : ৭১৬৫০৩২ অথবা
Alexander S. Onassis
Public Benefit Foundation
Athens office, 56,Amalias Avenue
10558 Athens-Griice
ই-মেইল : ffp@onassis.gr
web: www.onassis.gr