Foreign Study

ইতালিতে উচ্চশিক্ষা
ইইসিভুক্ত, অর্থনৈতিকভাবে সমৃদ্ধ, উন্নত শিক্ষা পদ্ধতির কারণে অনেকেই উচ্চশিক্ষার জন্য বেছে নিচ্ছেন ইতালিকে। এখানে অভিবাসীদের জন্যও রয়েছে বিশেষ সুযোগ-সুবিধা।

শিক্ষাব্যবস্থা
ইতালির শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে উন্নত শিক্ষা কার্যক্রম বিদ্যমান। এখানে বিভিন্ন বিষয়ে ব্যাচেলর ডিগ্রি কোর্স, মাস্টার্স ডিগ্রি কোর্স, পিএইচডি কোর্স, পোস্ট-গ্র্যাজুয়েট ডিপ্লোমা কোর্সসহ আরো কিছু উচ্চশিক্ষা কোর্সে পার্টটাইম ও ফুলটাইম পড়াশোনা করা হয়।

এডমিনিস্ট্রেশন, মেডিক্যাল এনালিসিস, ইন্টেরিয়র ডিজাইন, বায়োটেকনোলজি, জার্নালিজম এন্ড সোসাল কমিউনিকেশন, আর্ট এডুকেশন, মিউজিক্যাল এডুকেশন, ইকোনোমিকস, ফার্মেসি, ফিলসফি, জিওগ্রাফি, ইনফরমেটিকস, ইঞ্জিনিয়ারিং, ফরেস্ট্রি, ল, নার্সিং, থিওলজি, ফুড টেকনোলজি এন্ড হিউম্যান নিউট্রিশন, এগ্রিকালচার এন্ড ফরেষ্ট্রি।

যে যে বিষয়ে পড়তে যেতে পারেন:
ইতালির শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পলিটিক্যাল সায়েন্স, ইকোনোমিকস, ফিলোসফি, এডুকেশন, মেডিসিন,সার্জারি, ম্যাথমেটিক্যাল সায়েন্সস, ফিজিক্যাল সায়েন্সস, ব্যাংকিং ফাইন্যান্স, ইন্স্যরেন্স, ফরেন লিটারেচার, ফিজিকোলজি, সোশিওলজি, ল, বিজনেস ম্যানেজমেন্ট, বিজনেস এডমিনিস্ট্রেশন, হেলথ কেয়ার, ম্যানেজমেন্ট, স্ট্যাটিসটিক্স, মার্কেটিং, এরোস্পেস ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স এন্ড ইরফরমেশন টেকনোলজি, নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং, প্লানিং এন্ড বিল্ডিং ইঞ্জিনিয়ারিং, আর্কিটেকচার, হাইড্রলিক, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং, স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং, কেমিস্ট্র, ফিজিক্স, বায়োলজি, বায়োলজিক্যাল কেমিস্ট্রি, ফুড সায়েন্স, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং, ম্যাথমেটিক্স এন্ড কম্পিউটার সাসন্সসহ আরো অনেক যুগোপযোগী বিষয়ে উচ্চশিক্ষা গ্রহণ করা যায়।

পড়াশোনার ভাষা
ইতালিতে ইতালিয় ভাষা অধ্যয়ন করতে হয়। তাই ইতালিতে অধ্যয়নে আগ্রহীদের অবশ্যই ইতালিয় ভাষা জানতে হবে। আর যারা এই ভাষা জানেন, তাদের ভর্তির সময় কর্তেৃপক্ষের কাছে যথাযথ প্রমাণ করতে হবে। বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন-
CRUEI, Via palstro 11, Rome, Italy

পড়াশোনার খরচ
ইতালিতে সাধারণত একজন ছাত্রকে পড়াশোনার টিউশন ফি বাবদ প্রতি সেমিস্টারে প্রায় ৪,৩০,০০০ থেকে ৬,৮০,০০০ টাকা প্রদান করতে হয়। এছাড়া প্রতি সেমিস্টারে রেজিস্ট্রেশন ফি প্রায় ৪,৪০০ টাকা এবং আবেদনের সময় আবেদন ফি প্রায় ৫০০০ টাকা দিতে হয়। এ সমস্ত ফি ছাড়াও এখানে একজন ছাত্রকে অ্যাকটিভিট ও টেকনোলজি ফি বাবদ প্রায় ১৪,৪০০ টাকা প্রদান করতে হয়।

থাকা-খাওয়া ও অন্যান্য খরচ
ইতালিতে জীবনযাত্রার খরচ ও মান ইউরোপের অন্যান্য উন্নত দেশের মতই ব্যয়বহুল। বিস্তারিত জানতে ঢাকাস্থ ইতালিয়ান দূতাবাসে যোগাযোগ করুন। তবে থাকা খাওয়া ও ব্যক্তিগত খরচ বাবদ মাসে সাধারণত ৪০,০০০ থেকে ৫০,০০০ টাকা লাগে।

কাজ করার সুযোগ
ইতালিতে বিদেশী ছাত্র-ছাত্রীরা সপ্তাহে ১৫-২০ ঘন্টা পার্ট টাইম কাজ করতে পারে। এছাড়া ছুটির সময় ফুলটাইম কাজ করতে পারে। এছাড়া ছুটির সময় ফুলটাইম কাজেরও সুবিধা আছে। এখানে একজন ছাত্র নিজস্ব উপার্জন দিয়েও তার পড়াশোনার খরচ চালাতে সক্ষম।

আবেদন ও ভর্তি প্রসেসিং
ইতালিতে ভর্তির জন্য নিদিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি তথ্য ও প্রসপেক্টাস চেয়ে আবেদন পাঠালে তারা বিস্তারিত জানিয়ে দিবে। এক্ষেত্রে ঢাকাস্থ ইতালিয়ঢয়ান দূতবাসের সাহায্যে নিতে পারেন।

ভিসা প্রসেসিং
কোন শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার পর ভর্তি সংক্রান্ত সকল কাগজপত্র, শিক্ষাগত কাগজপত্র, পার্সপোর্ট, আর্থিক সামর্থের প্রমাণপত্র ও অন্যান্য আনুষঙ্গিক কাগজপত্র সংগ্রহে রাখতে হবে। তারপর ইতালিয়ান দূতাবাস থেকে ভিসা আবেদন ফরম সংগ্রহ নির্দিষ্ট নিয়মানুসারে পর্যায়ক্রমে ভিসা প্রসেসিং করতে হবে। তবে সাধারণত শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হতে পারলে তারাই ভিসা ফরম সরবরাহ করে এবং কিছু ক্ষেত্রে ভিসা পেতেও সহযোগিতা করে। ইতালির ভিসা পেতে একটু বেশি সময় লাগে বলে হাতে একটু বেশি সময় লাগে বলে হাতে একটু বেশি সময় নিয়ে প্রসেসিং শুরু করতে হয়।

ইতালির প্রধান কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান
যোগাযোগ : www.aur.edu www.iue.it  www.unibz.it  www.viu.unive.it  www.iuse.it www.iuiss.it  www.johncabot.edu