Educational Information of Sweden


সুইডেনে উচ্চশিক্ষা
প্রাকৃতিক সৌন্দর্য, উন্নত জীবনযাত্রা এবং আন্তর্জাতিক মানের শিক্ষাব্যবস্থার জন্য বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীদের কাছে অন্যতম আকর্ষণীয় দেশ। ইউরোপের এ দেশটিতে পড়াশোনার বিশেষ সুবিধা হলো এখানে কোন টিউশন ফি লাগে না। আন্তর্জাতিক মানের শিক্ষা ব্যবস্থা ও জীবনযাত্রার উচ্চমানের কারণে সুইডেন শিক্ষার্থীদের কাছে বারবরই আকর্ষণীয় দেশ।

শিক্ষাব্যবস্থা
সুইডেনে পড়াশোনার জন্য আন্ডার-গ্র্যাজুয়েট স্টাডিজ, পোস্ট-গ্র্যাজুয়েট স্টাডিজ এবং রিসার্চ। এ দুটি সেমিস্টার চালু আছে। গ্রীষ্মকালীন সেমিস্টার শুরু হয় আগস্ট থেকে এবং শেষ হয় মধ্য জানুয়ারিতে। বসন্তকালীন সেমিস্টার শুরু হয় মধ্য জানুয়ারিতে এবং শেষ হয় জুনে। সাধারণত প্রতি সপ্তাহে ৪০ ঘন্টা ফুলটাইম স্টাডির জন্য ধরা হয় এক পয়েন্ট। ২ বছর মেয়াদি ডিপ্লোমার জন্য ৮০ পয়েন্ট, ৩ বছর মেয়াদি ডিপ্লোমার জন্য ৮০ পয়েন্ট, ৩ বছর মেয়াদি ব্যাচেলর কোর্সের জন্য ১২০ পয়েন্ট এবং ব্যাচেলর ডিগ্রি অর্জনকালে ১ টি থিসিসে অর্জন করতে হবে ন্যূনতম ১০ পয়েন্ট, ৪ বছর মেয়াদি মাস্টার্স ডিগ্রি কোর্সের জন্য ১৬০ পয়েন্ট এবং ১টি থিসিসে ২০ পয়েন্ট অথবা ২টি থিসিসে (১০+১০) পয়েন্ট।

যে বিষয়ে পড়তে যেতে পারেন
ফার্মেসি, ফিজিওথেরাপি, ডেন্টাল, ল্যাবরেটরি টেকনোলজি, পরিবেশ বিজ্ঞান, পদার্থ বিজ্ঞান, ফরেস্ট্রি, ভেটেরিনারি মেডিসিন, আর্ট, সোশ্যাল ওয়ার্কস, একাউন্টিং, এডমিনিস্ট্রিশন, ইকোনমিকস, ফাইন্যান্স, ইন্ডাস্ট্রি এন্ড কমার্স, ইন্টারন্যাশনাল রিলেশন্স, ম্যানেজমেন্ট, মার্কেটিং, পলিটিক্যাল সায়েন্স, মিউজিক এন্ড মিউজিকোলজি, আর্কিটেকচার, কম্পিউটার সায়েন্সসহ বিভিন্ন ইঞ্জিনিয়ারিং বিষয়।

পড়াশোনার ভাষা
সুইডিশ ভাষা শিখে সুইডেনে গেলে বাড়তি সুবিধা পাবেন। তবে IELTS এ ৬.০ অথবা TOEFL এ ৫৫০ স্কোর থাকতে হবে।

পড়াশোনার খরচ
এখানের বিশ্ববিদ্যালয়গুলোতে পড়ার জন্য কোনো টিউশন ফি লাগে না। তবে প্রাইভেট শিক্ষা প্রতিষ্ঠানগুলো টিউশন ফি নিয়ে থাকে।

থাকা-খাওয়া ও অন্যান্য খরচ
বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়ন ফি প্রায় ২৫,৯৮০ টাকা, খাবার বাবদ ২,০৭,৮৪০ টাকা, আবাসন ব্যবস্থা ১,৮১,৮৬০ টাকা, লোকাল ভ্রমণ বাবদ ৩,১০০ টাকা, মেডিক্যাল ও ইন্সুরেন্স ২১,৬০০ টাকা, টেলিফোন, টেলিভিশন এবং নিউজ পেপার ৩৮,০০০ টাকা, কাপড়, বিভিন্ন অভ্যাসগত খরচ ৩৮,৯০০ টাকা।

কাজ করার সুযোগ
সুইডিশ সরকার বর্তমানে বিদেশী ছাত্রদের সারা বছরই পার্টটাইম কাজের সুযোগ দিয়ে থাকে। এখানে থাকা ও খাওয়ার পেছনে যে বড় অংকের অর্থ প্রয়োজন তা পার্টটাইম কাজ করে আয় করা সম্ভব।

ভিসা প্রসেসিং
সুইডেন স্টুডেন্ট ভিসার জন্য আবেদনের সময় একই সাথে রেসিডেন্স পারমিটের জন্যও আবেদন করতে হবে। কেননা স্টুডেন্ট ভিসায় সুইডেনে ঢোকার জন্য আপনার পার্সপোর্টে অবশ্যই রেসিডেন্স পারমিটের কথা থাকতে হবে।
প্রয়োজনীয় কাগজপত্র হচ্ছে-১টি আন্তর্জাতিক বৈধ পাসপোর্ট, বিশ্ববিদ্যালয়ে ভর্তির নিশ্চয়তাপত্র, ছবি, পুলিশ ছাড়পত্র, মেডিক্যাল চেকআপ সংক্রান্ত কাগজপত্র, সুইডেন চেনা-জানা কেউ থাকলে তার ঠিকানা, পড়াশোনা শেষে দেশে ফিরে আসার ঘোষণাপত্র এবং অন্যান্য আনুষঙ্গিক কাগজপত্র।
বয়স ১৮ বছর বা তার উর্ধ্বে হলে ভিসা ফি ৮,৫০০ টাকা এবং ১৮ বছরের নিচে হলে ৪,২৫০ টাকা।
স্কলারশিপ
সুইডেনে স্কলারশিপ পাওয়া ইউরোপের অন্যান্য দেশের তুলনায় অনেক সহজ।