Educational Information of Norway


নরওয়েতে উচ্চশিক্ষা
বিদেশে পড়তে গিয়ে আমাদের দেশের শিক্ষার্থীরা টিউশন ফি যোগাড় করতে সবচেয়ে বেশি হিমশিম খায়। নরওয়েতে পড়াশোনার ক্ষেত্রে টিউশন ফি’র কোনো বালাই নেই। এছাড়াও রয়েছে পার্টটাইম কাজের সুযোগ। এসব দিক বিবেচনায় নরওয়ে হতে পারে উচ্চশিক্ষায় আগ্রহীদের জন্য আদর্শ জায়গা।

যে বিষয়ে পড়তে যেতে পারেন
নরওয়েতে বিশ্বের প্রায় সকল যুগোপযোগী বিষয়েই উচ্চশিক্ষা অর্জন করা যায়। যেমন- ফিজিক্স, বায়োলজি, ফিশারিজ, মেডিসিন, সোশ্যাল সায়েন্সের বিভিন্ন বিষয়, থিওলজি, রিলিজিওন, এডুকেশন, আইন, ডেন্টিস্ট্রি, আর্টস, নরওয়েজিয়ান, সুইডিশসহ বিভিন্ন ল্যাঙ্গুয়েজ কোর্স, আর্কিওলজি, বিজনেস এডমিনিস্ট্রেশন, মিউজিক এন্ড মিউজিকোলজি, নাসিং, রেডিওলজি, টিচার এডুকেশন, আর্লি চাইলন্ডহুড এডুকেশন, হিস্ট্রি, পাবলিক রিলেশন্স, ফিজিক্যাল এডুকেশন, মার্কেটিং, কম্পিউটার সায়েন্স, কমিউনিকেশন্স, ডেভেলপমেন্ট স্টাডিজ, একাউন্টিং ইন্টারন্যাশনাল বিজনেস, ইন্টারন্যাশনাল রিলেশন্স, ইন্টারন্যাশনাল ল, পলিটিক্যাল সায়েন্স, ফাইন্যান্স, বিল্ডিং ইন্ডাস্ট্রি, সিভিল ইঞ্জিনিয়ারিং, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিসিটি এন্ড ইলেক্টনিক্স, মেক্যানিক্যা ইঞ্জিনিয়ারিংসহ ইঞ্জিনিয়ারিংয়ের আরো অন্যান্য বিষয় এবং আরো অনেক সাধারণ বিষয়ে ডিগ্রি নেয়া যায়।

পড়াশোনার ভাষা
নরওয়ের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সাধারণত নরওয়েজিয়ান ভাষায় শিক্ষাদান করা হয়। তাই নরওয়েতে উচ্চশিক্ষা গ্রহণে আগ্রহী শিক্ষার্থীদের নরওয়েজিয়ান ভাষায় ভালো দক্ষতা অর্জন করতে হবে। পাশাপাশি ইংরেজিতেও ভালো দক্ষতা থাকতে হবে। নরওয়ের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ভাষা কোর্সের ব্যবস্থা রয়েছে।

পড়াশোনার খরচ
নরওয়েতে পড়াশোনার জন্য অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানে কোনো টিউশন ফি দিতে হয় না। শুধু থাকা-খাওয়া বাবদ কিছু অর্থ খরচ করতে হয়। রেজিস্ট্রেশন ফি সাধারণত ৭০০/৮০০ টাকা।
থাকা-খাওয়া ও অন্যান্য খরচ :
নরওয়েতে থাকা-খাওয়া, বই, চিকিৎসা, যাতায়াত ও অন্যান্য বক্তিগত খরচসহ একজন ছাত্রের মাসে প্রায় ৫০,০০০ থেকে ৫৫,০০০ টাকা খরচ হয়।
কাজ করার সুযোগ
নরওয়েতে বিদেশী শিক্ষার্থীরা পড়াশোনার পাশাপাশি কাজ করার অনুমতি পায়।

আবেদন ও ভর্তি প্রসেসিং
নরওয়ের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ভর্তি প্রসেসিং নিয়ন্ত্রণ করে UCAS নামের একটি কেন্দ্রীয় ভর্তি প্রসেসিং সেন্টার। UCAS তথা ‘ইউনিভার্সিটিস এন্ড কলেজেস অ্যাডমিশন সার্ভিস’ নামক এই সংস্থাটি নরওয়ের বিভিন্ন সরকারি, বেসরকারি বিশ্ববিদ্যালয় ও কলেজসমুহকে শিক্ষা ও ভর্তি প্রসেসিং ক্ষেত্রে পরামর্শও প্রদান করে থাকে।
ভিসা প্রসেসিং
অন্যান্য ইউরোপীয় দেশের মতোই নির্দিস্ট শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির পর নরওয়ের দূতাবাসে যোগাযোগ করতে পারে।

নরওয়ের প্রধান কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান
web : www.ub.uit.no www.khio.no www.hin.no www.hib.no www.nmh.no  www.hio.no  www.hiof.no