|
Educational Information of Newzealand নিউজিল্যান্ডে পড়াশোনা নিউজিল্যান্ডের প্রাকৃতিক সৌন্দর্য সারা পৃথিবীর মানুষের কাছে প্রধান আকর্ষণ। প্রতিবছর আমাদের দেশ থেকে অনেক ছাত্র-ছাত্রী উচ্চশিক্ষার উদ্দেশ্যে নিউজিল্যান্ডে যায়। এখানকার পড়াশোনার মান সারা বিশ্বে স্বীকৃত পড়াশোনা শেষে নিউজিল্যান্ডে রয়েছে চাকরি ও নাগরিকত্ব অর্জনের সুযোগ। নিউজিল্যান্ডে রয়েছে আন্তর্জাতিক মানসম্পন্ন বিশ্ববিদ্যালয়। যেখানে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ছাত্র-ছাত্রীরা উচ্চশিক্ষা গ্রহণের জন্য আসে। বাংলাদেশের অনেক ছাত্র-ছাত্রী উচ্চশিক্ষার জন্য নিউজিল্যান্ডে পড়তে যায়। বিজ্ঞান, বাণিজ্য ও কলা অনুষদের প্রায় সকল বিষয়ে পড়াশোনা করা যায়। বিশেষ কোর্সগুলো হল- স্থাপত্যবিদ্যা, শিক্ষা, প্রকৌশল, আইন, সঙ্গীত, চারুকলা, প্রযুক্তি, কমিউনিকেশন স্টাডিজ, হসপিটালিটি ম্যানেজমেন্ট, অ্যাপ্লাইড আর্টস, ডিজাইন, বিজনেস, হেল্থ স্টাডিজ, সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং, তথ্য বিজ্ঞান, বিমানচলনবিদ্যা, কৃষিও পশুপালন, কৃষি ও উদ্যান বিজ্ঞান, ট্যুরিজম, বনবিদ্যা, হোটেল ও প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনা, প্রাকৃতিক সম্পদ প্রকৌশল, খাদ্যবিজ্ঞান, ফার্মেসি, ল্যান্ড সার্ভেয়িং, ফলিত পরিসংখ্যান, রিজিওনাল এন্ড রিসোর্স প্লানিং, ওয়াইল্ড লাইফ ম্যানেজমেন্ট ইত্যাদি। পড়াশোনার ভাষা: নিউজিল্যান্ডের পড়াশোনার ভাষা হল ইংরেজি। এদেশে পড়াশোনার জন্য অবশ্যই ইংরেজিতে দক্ষ হতে হবে। ভর্তির যোগ্যতার জন্য প্রয়োজনীয় স্কোর হল-TOEFL সর্বনিম্ন ৫৫০-৬০০ পর্যন্ত (স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে) শিক্ষাবর্ষ: স্নাতক পর্যায়ে সর্বোচ্চ টিউশন ফি বার্ষিক ২০,০০০ নিউজিল্যান্ড ডলার আর স্নাতকোত্তর পর্যায়ে সর্বোচ্চ ২৭,০০০ নিউজিল্যান্ড ডলার। আবাসন খরচ: বিদেশী ছাত্র-ছাত্রীরা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে, ব্যক্তিমালিকানাধীন হোস্টেলে, ফ্লাট বাড়িতে সাবলেটে কিংবা কোন পরিবারের সাথে বসবাস করতে পারে। সবক্ষেত্রেই নিজস্ব ব্যবস্থায় কিংবা সম্মিলিতভাবে খাবার গ্রহণের সুযোগ রয়েছে। এসব ব্যাপারে কর্তৃপক্ষ যথেষ্ট সাহায্য করে। আবাসন খরচ বছরে ১৬,০০০ নিউজিল্যান্ড ডলারের কাছাকাছি পড়ে। নিউজিল্যান্ডের উচ্চশিক্ষা সম্পর্কে জানতে যোগাযোগ: Website : |
||
|
|
||
|
|
||
Online Survey |
||
Future Training |
||
|
|
||||||||||||||||||||||
Notice Board!
|
||||||||||||||||||||||
|
|
||||||||||||||||||||||
HSC / SSC Circular-10
|
||||||||||||||||||||||
|
|
||||||||||||||||||||||
|
|
||||||||||||||||||||||
| .... | ||||||||||||||||||||||
|
|
||||||||||||||||||||||

